Al-Amin Sadek
6 Courses • 1 StudentBiography
মুফতি আল আমিন সাদেক। তিনি ১৯৯৩ সনের ১৩ সেপ্টেম্বর, রোজ সোমবার পুরান ঢাকার গেন্ডারিয়াতে জন্মগ্রহণ করেন। পিতৃ-নিবাস ঐতিহ্যবাহি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন নিমতলী মিয়াবাড়ি। শৈশব-কৈশর কেটেছে কেরানীগঞ্জ ও পুরান ঢাকায়। তিনি ২০০৬ সনে হিফজুল কুরআন সমাপ্ত করেন। এরপর মালিবাগ জামিয়া থেকে ২০১৬ সনে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। একাধারে ২০২৬ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে ঢাকা নেছারিয়া কামিল মাদরাসা থেকে কামিল ফিল হাদিস [মাস্টার্স] এবং একই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রী এন্ড কালচার ডিপার্টমেন্ট থেকে প্রফেশনাল মাস্টার্স কমপ্লিট করেন। পাশাপাশি জামালুল কুরআন মাদরাস, মুস্তফাগঞ্জ মাদরাসায় ইলমুল হাদিসসহ বিভিন্ন শাস্ত্রে পাঠদান করেন। বর্তমানে তিনি পুরান ঢাকার গেন্ডারিয়াস্থ নামাপাড়া জামে মসজিদে ইমাম-খতীব হিসেবে দায়িত্বরত রয়েছে। একইসঙ্গে ১০ এর অনূদিত, সম্পাদিত ও মৌলিক গ্রন্থ রয়েছে তার। তার আগ্রহের অন্যতম প্লাটফর্ম হলো আরবি ভাষায় গবেষণা ও শিক্ষাদান। এই অঙ্গনেই তিনি বর্তমানে সরব পদচারণা করে যাচ্ছেন।
